কুমিল্লার ঘটনা সরকার ও বিদেশিদের চক্রান্ত: অলি আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৮:৫৮আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:৫৮

সরকারের সঙ্গে বিদেশি চক্রান্তে কুমিল্লার হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ। তিনি বলেন, ‘কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনা পাগল ইকবালের পক্ষে ঘটানো সম্ভব নয়। এটা সরকার ও বিদেশিদের চক্রান্ত।’

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অলি আহমদ এসব কথা বলেন। এলডিপির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব রেদোয়ান আহমেদ।

অন্য ধর্মের অনুসারীদের ওপর এই হামলার পেছনে যারা আছে, তাদের অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান অলি আহমদ। তিনি বলেন, ‘পুলিশের যাদের প্রত্যাহার করেছেন, এতে হবে না। এদের চিরদিনের জন্য বরখাস্ত করুন। আজীবনের জন্য জেলে দিন। মৃত্যুদণ্ড দিন।’

সরকার সুযোগ না দিলে বিদেশি চক্রান্তে এ ধরনের ঘটতো না বলেও বক্তব্যে উল্লেখ করেন অলি।

সরকারের মেগা প্রজেক্টের সমালোচনা করে অলি বলেন, ‘পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। পদ্মা সেতু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, মেট্রো রেল হচ্ছে। এখন মজা লাগছে, আনন্দ লাগছে। কিন্তু যখন এই অর্থের কিস্তি পরিশোধ করতে হবে, তখন কিন্তু গায়ে কাপড় থাকবে না। এই অর্থ পরিশোধের সামর্থ্য সরকারের নেই।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন অলি। তিনি অভিযোগ করেন, সম্রাটদের কারাগারে জামাই আদরে রাখা হয়েছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীকে আটকে রাখা হয়েছে।

সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, ড. নিয়ামুল বশির, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী