দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ৮ নভেম্বর দেশব্যপী দাবি দিবস (বিক্ষোভ) পালন করবে ঐক্য ন্যাপ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দলের সভাপতিমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক প্রণব কুমার বিশ্বাসের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি, নারী-শিশু নির্যাতন, নির্বাচনি আইন সংস্কারের বিষয়ে সভাপতিমণ্ডলীর সভায় আলোচনা হয়।
সভা সঞ্চালনা করেন ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক।









