ফেরি দুর্ঘটনা ও ফ্লাইওভারে ‘ফাটলে’র ঘটনায় দোষীদের বিচার দাবিতে সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৪:৫২আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৪:৫২

পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনা ও চট্টগ্রামের ফ্লাইওভারে ‘ফাটলে’র ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।

সমাবেশে তারা বলেন, সারা দেশে উন্নয়নের নামে বর্তমানে হরিলুট চলছে। এই লুটেরাদের বিচারের আওতায় আনতে হবে। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের একটি ফ্লাইওভারে নির্মাণের কয়েক বছরের মধ্যে ফাটল দেখা দিয়েছে। এর জন্য সরকারের উচিত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের ব্যবস্থা করা। অন্যদিকে পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে।

তারা বলেন, অনেক সরকারি কর্মকর্তা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। যে সময় যে দায়িত্ব পালন করতে হবে, সে সময়ে সেই দায়িত্ব তারা পালন করেন না বলেই আজকে রাষ্ট্রের এই বেহাল দশা। আজকে এই দেশে যে যেভাবে পারছে লুটপাট করছে। লুটপাটের কারণে আমাদের যে উন্নয়ন বাজেট, তার একটি বড় অংশ লুটপাটে চলে যায়।

তারা দাবি করেন, চট্টগ্রামের ওই ফ্লাইওভারের গার্ডার ভেঙে এর আগে ২১ জন মানুষ মারা গিয়েছিল। এবার সেই ফ্লাইওভারেই ফাটল ধরেছে। তাই আমাদের দাবি— এইসব লুটপাট-দুর্নীতি বন্ধ করা হোক। শুধু দুর্নীতি বন্ধ নয়, এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের কঠিন বিচারের আওতায় আনা হোক।

সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, সোশাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাবেক ছাত্রনেতা বিধান দাস প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান