খুৎবা নিয়ন্ত্রণ নবীর (সা.) নির্দেশ অবজ্ঞার শামিল: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৬, ২২:৫৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ২৩:০৫

খুৎবা নিয়ন্ত্রণ নবীর (সা.) নির্দেশ অবজ্ঞার শামিল: হেফাজত ইসলামিক ফাউন্ডেশনের জুমার খুৎবা নিয়ন্ত্রণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এটি স্পষ্টত নবীর (সা.) পূর্ণাঙ্গ আদর্শ ও নির্দেশনাকে অবজ্ঞা করার শামিল বলে মন্তব্য হেফাজতের। মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে হেফাজত নেতারা এ মন্তব্য করেন।
যুক্তবিবৃতিতে বলা হয়, ‘জুমার খুৎবার নিয়ম, পদ্ধতি, বিষয়, ধরন কোনও আলেমের মনগড়া বিষয় নয়। এটি চৌদ্দশ’ বছর আগে মহান আল্লাহর প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর শেখানো ও নির্দেশিত মূলনীতির আলোকে কুরআন-হাদিসের ভিত্তিতে প্রদান করা হয়। বিশেষজ্ঞ ব্যক্তি ও ইসলামি আইন-কানুন সম্পর্কে বিজ্ঞজনদের মতামত না নিয়ে কতিপয় দরবারি আলেমদের দিয়ে বানানো সরকারি খুৎবা বাংলাদেশের মসজিদগুলোতে চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।’
বিবৃতিতে তারা বলেন, যুগ যুগ ধরে ওলামা-পীর-মাশায়েখরা মসজিদে জুমার খুৎবায় এবং ওয়াজ মাহফিলে কুরআন-হাদিসের আলোকে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, অন্যায়-অবিচার, সুদ-ঘুষ, ব্যাভিচার-অনাচারসহ মানুষকে যাবতীয় সামাজিক অবক্ষয় থেকে মুক্তির পথনির্দেশনা দিয়ে আসছেন। এদেশের কোনও আলিম কোনোকালেই রাজনৈতিক বক্তব্য দিয়ে উস্কানি দেননি বরং কতিপয় রাজনৈতিক ব্যক্তি নিজেদের স্বার্থে মসজিদকে ব্যবহার করে সামাজিক নৈরাজ্য সৃষ্টির নজির স্থাপন করেছে। যারা  প্রকৃত ইসলাম অনুসরণ করে তারা সব সময় রাজনৈতিক প্রতিহিংসা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

বিবৃতিতে হেফাজত নেতারা জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে বিতর্কিত কোনও খতিব নিয়োগ না দেওয়ার আহবানও জানান।

/সিএ/এফএ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী