খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বাধা কোথায়: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১৬:১২আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭:২৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা গ্রহণে বাধা কোথায়—বলে প্রশ্ন করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘তারা ওবায়দুল কাদেরের জন্য বিদেশ থেকে ডাক্তার এনে বিমানে করে বিদেশে পাঠালেন। রাষ্ট্রপতি গেলেন, প্রধানমন্ত্রীও চিকিৎসা করালেন আর উনার ক্ষেত্রে এত বাধা?

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকায় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মান্না। এদিন দুপুর ১টার দিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান তিনি। বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মান্না।

মান্না বলেন, ‘সব রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতারা এমনভাবে চাপ তৈরি করুন যেন সরকার বাধ্য হয় দ্রুত উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে এবং সিসিইউ’তে থাকা এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ। তবে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার, এখানে সেরকম সুযোগ নেই।’

মান্না বলেন, ‘ডাক্তাররা সার্বক্ষণিক চেষ্টা করেছেন। রোগীর উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার বলছে তারা মানবিক। এই কি মানবিকের নমুনা? যেকোনও ডাক্তার ছাড়াও একজন সাধারণ নাগরিকও মনে করবে, এরকম গুরুত্বপূর্ণ রোগীকে এভাবে চিকিৎসা দেওয়া কি ঠিক হচ্ছে?

এর আগে, দুপুর ১২টার দিকে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে জানান, তিনি খালেদা জিয়াকে দেখতে যাবেন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী