খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার এলডিপির রোজা দিবস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১২:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১২:১৬

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার (২৬ নভেম্বর) রোজা দিবস ঘোষণা করেছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে এলডিপির দুই নেতা বলেন, ‘জনপ্রিয় রাজনীতিক বেগম খালেদা জিয়া ভয়াবহ অসুস্থ। গত কয়েকদিন ধরে সারা দেশের মানুষ ভীষণ রকমের উৎকণ্ঠায়। জনগণের বুঝতে বাকি নেই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে ভীষণ রকমের যন্ত্রণা দিয়ে নিঃশেষ করা হচ্ছে।’

দফতর সম্পাদক শামীম আহাম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, ‘এলডিপির নেতাকর্মীরা শুক্রবার (২৬ নভেম্বর) রোজা রাখবেন। মা-বোনদের প্রতিও আমার আহ্বান- আপনাদের নেক হাত উঠুক বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তার জীবনরক্ষায় আল্লাহর কাছে প্রার্থনায়। শুক্রবার পবিত্র জুমার নামাজে মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে মোনাজাত করি, আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থতা  দান করুন।’

এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বিবৃতিতে অনতিবিলম্বে বিএনপিপ্রধানকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম