খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসার সুযোগ দিতে ভাসানীর মেয়ের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৩:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩:০৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দলীয় নেত্রীকে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে দেখে এসে এই অনুরোধ করেন তিনি।

মাহমুদা খানম ভাসানী বলেন, ‘বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। তিনি সামান্য নড়াচড়া করতেও কষ্ট পান। আমাদের কাছে ম্যাডাম দোয়া চেয়েছেন। দেশবাসীর কাছেও তিনি দোয়া চেয়েছেন।’

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে জানান, আজ সকালে মওলানা ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী, বড় মেয়ের ছেলে হাবিব হাসান, মাহমুদুল হক ও মেয়ে সুরাইয়া সুলতানা হাসপাতালে এসে খালেদা জিয়ার খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী