সড়কে ‘শিক্ষার্থী হত্যা’: ভোর ৪টায় ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১২:৫৮আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২:৫৮

রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুকে ‘হত্যা’ দাবি করে দায়ীদের বিচার ও সড়ক নিরাপদ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোর ৪টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের নেতারা।

এসময় সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একের পর এক মানুষ মারা যাচ্ছেন। এই কাঠামোগত হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন; যাদের সাথে দেশের ১৬ কোটি মানুষের সমর্থন আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার জনগণের মতের তোয়াক্কা করছে না।’

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে সড়ক নিরাপদ করতে মাস্টারপ্ল্যানের দাবি জানাচ্ছি। একইসঙ্গে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি জানাচ্ছি।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের