আমাদের রণকৌশল ঠিক করে এগোতে হবে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ২০:২৩ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২১:৩৫

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, রাজনৈতিক সময়টা যেহেতু আমাদের জন্য প্রতিকূল, আমাদেরও সেই রণকৌশল ঠিক করে এগোতে হবে। কোনও ধরনের উসকানি, ঝামেলা ও ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। 

সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাউন্সিল-২০২১ উপলক্ষে ‘জাতি গঠনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘যেখানে দেশের মানুষ ভোট দিতে পারে না, গণতন্ত্রের প্রক্রিয়া নেই, সেখানে আমরা বলছি, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসার ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘আজকে আমরা যুব পরিষদের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছি। ইনশাআল্লাহ, আমাদের মূল দলের নেতৃত্ব নির্বাচনে এবং যেকোনও সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে। আমরা জাতিকে দেখাতে চাই, মানুষকে দেখাতে চাই, আমরা গণতন্ত্রকামী, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই।’

ঢাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘নোংরা দলবাজিতে দেশটা ভরে গেছে। তাই বিরোধী দলকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতেও তাদের বিবেক বাধা দিচ্ছে না। এরকম একটা অসুস্থ রাজনৈতিক চর্চা এই বিনা ভোটের সরকার প্রসার ঘটাতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের মানুষ রাজনৈতিকভাবে অসচেতন। তারা যদি উপলব্ধি করতে পারে, তাদের ভোটে এমপি মন্ত্রী হয়, তাহলে এই ধরনের দানবীয় ফ্যাসিবাদ সরকার আমাদের ওপরে চেপে বসতে পারতো না। আমাদের কাজ হচ্ছে তাদের সচেতনতা সৃষ্টি করা। যদি সঠিক কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতে পারি, তাহলে মানুষ আমাদের গ্রহণ করবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুঁজিবাজারের বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি
পুঁজিবাজারের বিশেষ তহবিল ৩০০ কোটি করার দাবি
আবারও ফিরছে লুজ পাউডার, বদলে গেছে ব্যবহারের ধরন
আবারও ফিরছে লুজ পাউডার, বদলে গেছে ব্যবহারের ধরন
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম
বিএনডিএসের আত্মপ্রকাশ: প্রথম কমিটির সভাপতি শরীফুল, সম্পাদক শাহনূর
বিএনডিএসের আত্মপ্রকাশ: প্রথম কমিটির সভাপতি শরীফুল, সম্পাদক শাহনূর
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ