মুরাদ হাসানকে গ্রেফতারের দাবি এলডিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ০১:১৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪:৫০

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, জিয়াউর রহমানের পরিবারের সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করে মানবতার ন্যূনতম অর্জনকে বিলীন করে দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তার বক্তব্য দেশের নারীসমাজের নিরাপত্তাহীনতা কতখানি ভয়ঙ্কর, তা স্পষ্ট হয়েছে। অনতিবিলম্বে মন্ত্রিত্ব কেড়ে নিয়ে তাকে গ্রেফতার করতে হবে।’

মঙ্গলবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন।

বিবৃতিতে এলডিপির দুই শীর্ষনেতা উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে যখন সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ, তখন এই কুলাঙ্গার দেশের হৃদয়ে আঘাত করেছে। অবিলম্বে মুরাদকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে দেশের নারীসমাজ রাজপথে এর জবাব দেবে।

বিবৃতিতে এলডিপির দুই-নেতা বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ একজন নারীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, একজন মানসিক রোগীও এমন আচরণ করবে না। রাজনৈতিক সহমর্মিতার শেষ বিন্দুটুকু এই মুরাদেরা নষ্ট করে দেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এর পেছনে কেবল চক্রান্তই নয়, বাংলাদেশকে অরাজক করে তুলতে এমন মন্ত্রীরা অপশক্তির প্রেতাত্মার ভূমিকায় নেমেছে।’

স্বাধীনতার ৫০ বছরে এসে এসব দেশবিরোধী চক্রান্ত দেশের মানুষ আর সহ্য করবে না—উল্লেখ করে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য বর্ণবাদী, বিকৃত ও যৌন হয়রানিমূলক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কুলাঙ্গারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।’

দফতর সম্পাদক শামীম আহাম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, ‘নিঃসন্দেহে মুরাদের বক্তব্যের পেছনে গভীর ষড়যন্ত্র আছে। বেগম জিয়ার চিকিৎসাকে বিলম্বিত করে তার মৃত্যু ত্বরান্বিত করতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে। স্বাধীনতা, সার্বভৌমত্ববিরোধী এই চক্রান্ত প্রতিরোধ করবে বাংলাদেশের জনগণ।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম