খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান। এদিন পৌনে ১২টার দিকে দলের কেন্দ্রীয় নেতা আবদুল জলিল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আহমদ আবদুল কাদের গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা আগমনের সময় সংগঠনটির আন্দোলনকে কেন্দ্র করে করা মামলায় গ্রেফতার হয়েছিলেন। সাড়ে সাত মাস পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন।
এসময় আহমদ আবদুল কাদেরকে শুভেচ্ছা জানান মজলিসের নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন, আহমদ আলী কাসেমী, জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।









