কপালে যা লেখা আছে হবে কিন্তু ছাড় দেবো না: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:১৫

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরল হক নুর বলেন, যদি নিজেদের ভালো চান ছাত্রলীগ-যুবলীগের লাগাম টেনে ধরুন। যদি সহ্যের সীমা ছাড়িয়ে যায় কপালে যা লেখা আছে হবে, ছাড় কিন্তু দেবো না। অনেক সহ্য করেছি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গণ অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কুমিল্লা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, জামালপুর, রাঙামাটি, পাবনা, কুড়িগ্রামের নাগেশ্বরীসহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

এই সরকারের আয়ু শেষ হয়ে আসছে মন্তব্য করে সাবেক ঢাকসুর এই ভিপি বলেন, আমেরিকা যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না। এই সরকারকে দেশের মানুষ অনেকদিন ধরেই ছাড়ার রাস্তা খুঁজছে। নুর বলেন, আমরা মরলে দুই চারটাকে নিয়া মরমু। ইতিহাসের পরিক্রমায় রক্ত ছাড়া মানুষের জীবন ছাড়া কোনও সংগ্রাম সফল হয় নাই। 

এসময় বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের