‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সুসংহত করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১৯:২৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:২৫

খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বলেছেন, ‘জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সুসংহত করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় অন্যায়-অবিচার, ঘুষ-দুর্নীতি, বেকারত্ব মুক্ত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন।’ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার বিজয়নগরে দলীয় কার্যালয়ে তিনি এসব মন্তব্য করেন।

খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের শাখা সহ-সভাপতি জিল্লুর রহমান। সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল।

এর আগে আজ ভোরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী