‘মুক্তিযুদ্ধে জনগণের বিজয়কে শাসকগোষ্ঠী ছিনিয়ে নিয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ২০:০৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২১:০৩

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মুক্তিযুদ্ধে জনগণের বিজয়কে শাসকগোষ্ঠী ছিনিয়ে নিয়েছে। একাত্তরে সালে অকুতোভয় জনগণের বিজয়কে শাসকরা পরাজয়ে পরিণত করেছে। তিনি বলেন, ‘আদর্শ আর নীতিহীন ক্ষমতার লোভে মানুষের ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এক দমনমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক এসব কথা বলেন। এসময় দলের নেতারাও উপস্থিত ছিলেন।

সাইফুল হক বলেন, একাত্তরের মতো জনগণকে আবারও ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার দিশায় দেশকে নিয়ে যেতে হবে।’

কর্মসূচিতে অংশগ্রহণ করেন— পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, এপোলো জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, ডা. মনোয়ার হোসেন, মহানগর কমিটির নেতা মোজাম্মেল হক, আবুল কালাম,সাইফুল ইসলাম, মো. সালাউদ্দিন প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!