লঞ্চে আগুন কাঠামোগত হত্যাকাণ্ড: গণসংহতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১, ২০:৩৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২০:৩৪

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যুক্ত বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার রাতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুনে প্রায় ৪০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা কোনও দুঘটনা নয়, বরং একটি কাঠামোগত হত্যাকাণ্ড।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণসংহতির দুই নেতা এ কথা বলেন।

নেতাদের দাবি, এ লঞ্চের কর্তৃপক্ষ কোনোভাবেই এতজন মানুষ হত্যার দায় এড়াতে পারে না। একইভাবে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লুটিএ-ও তাদের দায় এড়াতে পারে না।

প্রসঙ্গত, ঝালকাঠির কাছে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আগুন ধরে যায়। ইঞ্জিন কক্ষ থেকে এর সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৪০ জনের লাশ উদ্ধার করেছে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আহত শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের