‘২০ দলীয় জোটের অনেক শরিক সংলাপে যাওয়ার তদবির করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ১৮:৫৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৮:৫৭

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনেক শরিক দলের নেতারা বঙ্গভবনে সংলাপের ডাক পেতে তদবির করছে বলে জানিয়েছে জোটেরই শরিক দল এলডিপি (একাংশ)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছেন দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

বিবৃতিতে এলডিপির নেতারা বলেন, আমরা যেহেতু ২০ দলীয় জোটে আছি, বিএনপিসহ জোটের অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু সরকারের তামাশার সংলাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, এর মাঝেও  জোটভুক্ত কিছু দল রাষ্ট্রপতির সংলাপে যাওয়ার আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে। অনেকে আমন্ত্রণের জন্য জোর তদবিরও চালাচ্ছে। এসব দল যদি রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনের আশায় তথাকথিত সংলাপে অংশ নেয়, তবে জোটভুক্ত দল হিসেবে আমরা সেসব দলকে ২০ দলীয় জোট থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ তামাশা ও প্রতারণা বলে বিবৃতিতে দাবি করেন আবদুল করিম আব্বাসী ও  শাহাদাত হোসেন সেলিম।

/এসটিএস/এপিএইচ/ 
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী