নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন গণফোরামের প্রত্যাখ্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ২০:৪৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:৪৪

নির্বাচন কমিশন গঠনে জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত আইন প্রত্যাখ্যান করেছে গণফোরামের একাংশ। দলের নেতারা দাবি করেছেন, সরকারের নির্বাচন কমিশন গঠনে আইনের প্রস্তাব হচ্ছে, আরেকটি মধ্যরাতের নির্বাচনের প্রস্তুতি, যা পুনরায় জনগণের ভোটাধিকার হরণ করবে।

সোমবার (২৪ জানুয়ারি) গণফোরাম নির্বাহী পরিষদ ও প্রেসিডিয়ামের যৌথ সভায় দলের নেতারা এ মনোভাব প্রকাশ করেন। সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, ‘এই বিল আওয়ামী লীগ ও তাদের শরিক দলের নির্বাচনি কারচুপির একটি কৌশল মাত্র।’

গণফোরাম মনে করে, সরকারের যদি সদিচ্ছা থাকতো, তবে তারা স্টেকহোল্ডার রেজিস্ট্রার বা আনরেজিস্ট্রার সব রাজনৈতিক দলকে এই বিলের খসড়া পৌঁছে দিয়ে সব দলের মতামতের ভিত্তিতে বিল উত্থাপন করতে পারতো। এটা করাই তাদের উচিত ছিল।

দলের দুই নেতা বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই অবৈধ সরকারের অধীনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে—এমন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয়; তাই একটি দল নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কোনও বিকল্প নেই। এ লক্ষ্যে জাতীয় ঐক্যমতের সরকারই একমাত্র সমাধান।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী