শাবিপ্রবি সংকটের দ্রুত সমাধানের আহ্বান ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ২০:৫২আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:৫২

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকটের দ্রুত সমাধানের জন্য শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় দলটি।

বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড হামলাকে অপ্রয়োজনীয় ছিল বলে অভিমত প্রকাশ করেছে এবং একে উপাচার্যসহ প্রশাসনের সার্বিক ব্যর্থতা বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে কালবিলম্ব না করার আহ্বান জানানো হয়।

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তকে বিবৃতিতে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত আলোচনা করে পরিস্থিতি অচিরেই স্বাভাবিক করার জন্য শিক্ষকদের প্রতিও আহ্বান জানানো হয়।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি