‘নির্বাচনি আইন দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ২২:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৫:০৮

গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মন্তব্য, ‘নির্বাচন কমিশন গঠনে অবৈধ সংসদে একক সিদ্ধান্তে পাস হওয়া আইন দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে।’ ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেছেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকে স্বীকৃতি দিতে যত কলাকৌশলেরই আশ্রয় নিন না কেন, জনগণ তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।’ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে গণফোরাম নির্বাহী পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা মোহসীন মন্টু মনে করেন, নির্বাচন পদ্ধতি স্বচ্ছ করতে নির্দলীয় সরকারের কোনও বিকল্প নেই। তার দাবি, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে সব গণতন্ত্রমনা রাজনৈতিক দল নিয়ে মহাসম্মেলনের মাধ্যমে জাতীয় ঐকমত্যের সরকার গড়তে জনগণের ঐক্য গড়ে তুলবে গণফোরাম।’

সরকারদলীয় রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করেছেন গণফোরাম একাংশের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, ‘ইনডেমনিটি প্রমাণ করে আপনারা অবৈধভাবে করা নির্বাচন কমিশন ও নির্বাচনকে জায়েজ করার নোংরা খেলায় ন্যস্ত, যা সবসময়ই জনগণের অধিকার আদায়ের পরিপন্থী।’

গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর দৃষ্টিতে, ‘বৈধভাবে দুটি নির্বাচনও করতে পারেনি বর্তমান সরকার। সবকিছু সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে একক সিদ্ধান্ত জোরপূর্বক জনগণের ওপর চাপিয়ে দিয়ে ভোটাধিকার হরণ করেছে তারা। এ দেশের জনগণ এসব মিথ্যাচার সম্পর্কে ওয়াকিবহাল।’

সভায় আরও ছিলেন গণফোরাম একাংশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মোহসীন রশিদ ও অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের।

/এসটিএস/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি