সার্চ কমিটির কোনও যৌক্তিকতা নেই: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩১

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল যৌথ বিবৃতিতে দলীয় অনুগত ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, বাংলাদেশের ক্ষমতায় ১২ বছর ধরে চেপে থাকা আওয়ামী লীগের গঠিত ‘এ কমিটির প্রকৃতপক্ষে কোনও যৌক্তিকতা ও ন্যায্যতা নাই। এটা স্বাভাবিক যে এই সরকার কমবেশি অনুগত লোক দিয়েই এই কমিটি করেছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণসংহতি আন্দোলনের দুই নেতা এসব কথা বলেন।

সার্চ কমিটি প্রসঙ্গে দুই নেতা উল্লেখ করেন, এই কমিটি আরেকটি অকার্যকর ও তামাশার নির্বাচন কমিশন উপহার দেবে, যারা ২০১৪ সালের মতো ভোটারবিহীন ইলেকশন ও ২০১৮ সালের মতো নির্বাচন করতেই এ সরকারকে সহায়তা করবে। কাজেই এই সরকারের অনুসন্ধান কমিটি তৈরি করারই কোনও অধিকার ও ন্যায্যতা নেই। জনগণের পক্ষ থেকে ‘কথিত সার্চ কমিটির’ সদস্যদের দিকে তাকালেও বশংবদ চেহারা ছাড়া আর কিছুই দেখা যায় না।

বিবৃতিতে গণসংহতির দুই নেতা বলেন, কথিত এই ‘সার্চ কমিটির’ মধ্যেও পুরনো কমিশনের সদস্য রয়েছেন, যাদের দিয়ে আর যাই হোক, দেশ ও জনগণের কল্যাণে ন্যূনতম নির্বাচন কমিশন গঠনের বাস্তবতা থাকতে পারে না। কাজেই এই সার্চ কমিটি আরেকটি দলীয় নির্বাচন কমিশন ও দলীয় নির্বাচনই উপহার দেবে।

এ পরিস্থিতিতে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে, একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে, সংবিধান সংস্কার করার মধ্য দিয়ে, আগামী নির্বাচনের দিকে যেতে হবে বলে উল্লেখ করেন সাকি ও রুবেল।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের