গ্যাস ও পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে গণসংহতির কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৭

গ্যাস ও পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার এবং অবিলম্বে বাজার নিয়ন্ত্রণের দাবিতে ঢাকাসহ সারা দেশে টানা দুই দিনের কর্মসূচি ডেকেছে গণসংহতি আন্দোলন। আগামী ২ মার্চ জেলায় জেলায় ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং ৩ মার্চ ঢাকায় সচিবালয়ের সামনে বিক্ষোভ করবে দলটি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় ভোটাধিকার ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং ভোজ্যতেল চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও গ্যাস-পানির মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানায় দলটি।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘দেশের মানুষের ট্যাক্সের পয়সায় বিদেশে লবিস্ট নিয়োগ করছে সরকার। বিদেশিদের পায়ে ধরে দেশের সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছে ক্ষমতাসীনরা। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছেন তারা। কাজেই এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়।’

গ্যাসের দাম ও পানির মূল্যবৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে তা আগামী ১০ দিনের মধ্যে ফিরিয়ে নেওয়ার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান জোনায়েদ সাকি। তার কথায়, ‘দাবি পূরণ না হলে আগামী ২ মার্চ জেলায় জেলায় ডিসি অফিসের সামনে বিক্ষোভ এবং ৩ মার্চ ঢাকায় সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করবো আমরা। এতেও যদি কাজ না হয় বিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচিও দেওয়া হবে।

জোনায়েদ সাকির মন্তব্য, ‘বাংলাদেশের জনগণ কোনোভাবেই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। এখনকার জনদাবি হলো, সরকারকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

গণসংহতি আন্দোলনের ঢাকা জেলার আহ্বায়ক বাচ্চু ভূঁইয়া সমাবেশে সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য রাখেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য অঞ্জন দাস, ঢাকা উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, সম্পাদক মাহবুব রতন, ঢাকা দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে