‘আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরাতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৭

‘জনগণের আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে সরাতে হবে। এজন্য কোনও আলোচনার প্রয়োজন নেই। বাংলাদেশে রিমান্ড মানেই ধরে শারীরিক নির্যাতন ও মানসিক নিপীড়ন। লেখক মুশতাককে শারীরিক ও মানসিক নিপীড়ন করে মেরে ফেলা হয়েছে।’

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ আয়োজিত লেখক মুশতাক আহমেদ স্মরণে এক আলোচনা সভায় এসব কথা বলেন সভার বক্তারা।

আলোচনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘এই সরকারকে সরাতে হবে জনগণের আন্দোলনের মাধ্যমেই।  তাতে কোনও আলোচনার প্রয়োজন নেই। এই দেশের রাজনীতির ‘র’ ও যারা বুঝেম তারা জানে অত্যাচার থেকে বাঁচতে এই সরকারকে অপসারণ করতে হবে। এই সরকারকে যে অপসারণ করতে হবে, সেটা সব মানুষ বুঝে।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে সরিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার করি, কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা যা-ই করি না কেন, এর মাধ্যমে যে সরকার নির্বাচিত হয়, তারা দেশকে আগের পরিস্থিতি থেকে আরও খারাপের দিকে নিয়ে যায়।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বাংলাদেশে রিমান্ড মানেই ধরে নেওয়া হয় শারীরিক নির্যাতন করা হবে ও মানসিক নির্যাতন করা হবে। এভাবেই লেখক মুশতাককে শারীরিক-মানসিক নিপীড়ন চালিয়ে মেরে ফেলা হয়েছে। শুধু মুশতাক একা নয়, এর আগেও অনেককে এভাবে হত্যা করা হয়েছে। আজকে আমাদের বাহিনীগুলো মানবাধিকার লঙ্ঘন করছে। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করছে। সরকারের পক্ষে কাজ করতে গিয়ে পুরো বাহিনীগুলোকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করছে।’

তিনি বলেন, ‘আগামী সোমবার বা রবিবার রাষ্ট্রপতি নির্বাচন কমিশন ঘোষণা করবেন। যেই হোক না কেন এটা আমরা জানি, প্রধানমন্ত্রীর দফতর বা তার দিক থেকে যে তালিকা ধরিয়ে দেওয়া হবে, রাষ্ট্রপতি সেটাই ঘোষণা করবেন। এর বাইরে অন্য কোনও কিছু করার সুযোগ নেই। আরেকটা হুদা মার্কা কমিশন তৈরি হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘আজকের এই দিনে ২০২১ সালে মুশতাক আহমেদ কারাগারে নিহত হলেন। এটি একজন ব্যক্তির ক্ষেত্রে হলেও এটি আমাদের পুরো রাষ্ট্রটাকে উদাম করে দিয়েছে। কিশোর যদি জামিন পায় তাহলে মুশতাক কেন জামিন পেলেন না। আদালতকে একটা জবাবদিহির জায়গায় আনতে হবে।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা সৈয়দ হাসিবউদ্দিন হোসেনের সভাপতিত্বে আলোচনায় আরও  উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কারের সাংগঠনিক সমন্বয়ক ইমরান প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী