ইউক্রেনে অবিলম্বে রাশিয়ার আগ্রাসন বন্ধের আহ্বান রাজনীতিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৫

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে  অবিলম্বে ইউক্রেনে সেনা আক্রমণ বন্ধের জোর দাবি জানান তারা।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবৃতিতে রাশিয়া কর্তৃক ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘটনায় তীব্র ক্ষোভ  ও নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই আগ্রাসী তৎপরতা স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বের পরিপন্থী। এই হামলা পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী ন্যাটো জোটের তৎপরতাকে আরও বিস্তৃত করার ক্ষেত্র তৈরি করবে, যা রাশিয়াসহ গোটা ইউরোপের নিরাপত্তা ও সার্বভৌমত্বকেই বরং আরও ঝুঁকির মধ্যে ফেলে দেবে।’

নিন্দা জানিয়ে অবিলম্বে রাশিয়াকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বান মানস নন্দী এবং সদস্য সচিব মাসুদ রানা এক বিবৃতিতে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, এই পরিস্থিতিতে দুনিয়ার দেশে দেশে যুদ্ধ ও অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী সাম্রাজ্যবাদী শক্তিগুলো তৎপর হয়ে উঠেছে।’

‘স্বাধীন, সার্বভৌম দেশ ইউক্রেনে রাশিয়ার হামলা নিন্দনীয়’ বলে মনে করেন ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। বিবৃতিতে তারা বলেন, ভ্লাদিমির পুতিন দুনিয়াকে একশ’ বছর পেছনে ঠেলে দিয়ে, ক্ষুদ্র ও সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রগুলোর নিরাপত্তাকে বিপন্ন করে অসভ্যতার রাজত্ব কায়েম করতে নেমেছেন। যা কোনও সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়। রাশিয়ার এমন আগ্রাসন স্বাধীন দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতো আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ মূলনীতির সুস্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে পরিষদের নেতারা উল্লেখ করেন, ‘সামরিক আগ্রাসন চালিয়ে রাশিয়া ইউক্রেন দখল করে নিচ্ছে। সেখানে মানব জীবন বিপন্ন হয়ে পড়েছে, প্রাণহানি ঘটছে, দেশটির অবকাঠামো ও সম্পদ ধ্বংস করা হচ্ছে। বিশ্ববাসীর চোখের সামনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্লজ্জভাবে একটি স্বাধীন, সার্বভৌম দেশকে অপমানিত, পরাস্ত ও পদানত করছেন।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে