গরিবের হাহাকার এই সরকারের কাছে যায় না: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ১৮:৩৩আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮:৩৩

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বর্তমান সরকার অন্ধ। এই সরকার গরিব মানুষ দেখে না। তিনি বলেন, ‘এই সরকার বোধির, গরিবের হাহাকার এদের কাছে যায় না। মন্ত্রীরা উল্টাপাল্টা কথা বলে মানুষের দুঃখ কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে।’

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ‘গ্যাসের দাম বাড়াইছেন। পানির দাম বাড়াইছেন— দুই তিনবার করে। এখন চাল, ডাল, পেঁয়াজ, মাছ, মাংস কিছু বাকি নাই। সবকিছুর দাম বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।’

ধীরে ধীরে নয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যের দাম মন্তব্য করে তিনি বলেন,  ‘ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে ৫০ জায়গায় চাঁদা দিতে হয়। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চিন্তিত নয়। কীভাবে ক্ষমতায় টিকে থাকবে, সেইটা নিয়েই তারা ব্যস্ত। জনগণের দুঃখ-কষ্ট লাগব করার জন্য সরকারের কোনও ভূমিকা নাই। আছে শুধু লুটপাট করার মাঝে।’

রব আরও বলেন, ‘জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কতদিন না খেয়ে থাকবে ঘরে? শুধু প্রতিবাদ নয়, জনগণ আপনাদের টেনে নামাবে। পালাবার পথ পাবেন না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে জনগণের সরকারের কাছে, জাতীয় সরকারের ক্ষমতা হস্তান্তর করুন।’

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জেএসডি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম