‘মাছ-মাংসসহ কাঁচাবাজারও সিন্ডিকেটের দখলে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ১৪:২২আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৪:২২

শুধু তেল, চাল, ডাল-ই নয়, এখন মাছ-মাংসসহ সব কাঁচাবাজার সিন্ডিকেটের দখলে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্য। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে জোটটি।

রবিবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের’ দাবিতে সমাবেশে এ দাবি জানান জোটের শীর্ষ নেতারা।

জোটের নেতারা সমাবেশে অভিযোগ করে বলেন, এই সিন্ডিকেটের লুটপাটের কারণে আজ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ খাবারের তালিকা থেকে মাছ-মাংস বাদ দিয়েছে। দরিদ্র ও হত দরিদ্র মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করেছে।

তারা আরও অভিযোগ করেন, সিন্ডিকেট তৈরি করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ও এলপি গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে কোটি কোটি টাকা  হাতিয়ে নেওয়া হচ্ছে।

সমাবেশ শেষে গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে ২৮ মার্চ সোমবার অর্ধবেলা হরতাল পালনের আহ্বান জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক দলের সদস্যরা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের