বঙ্গবন্ধুর শিক্ষা লালন করতে হবে: জেপি’র সাধারণ সম্পাদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মার্চ ২০২২, ১৫:৩৮আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫:৩৮

জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম বলেছেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বাঙালির মুক্তি ও এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর শিক্ষা আমাদের লালন করতে হবে। তিনি শিক্ষা দিয়েছেন সু-শাসনের।'

রবিবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি (জেপি)।

শেখ শহিদুল ইসলাম বলেন, ‘আমরা যদি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের দিকে দেখি, সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন— ভাইয়েরা আমার। তার মানে তিনি বুঝিয়েছেন আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই।'

তিনি বলেন, 'আমাদের ঐক্যের যেন কোনও ফাটল না ধরে সেজন্য সাবধানে থাকতে হবে। আমাদের যেন কোনও বদনাম না হয়। বঙ্গবন্ধুর চিন্তা ছিল সবসময় একটা জাতীয় ঐক্য..., সকলকে নিয়ে অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করা। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হচ্ছে।'

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, নাজমুন নাহার প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের