বঙ্গবন্ধুর ম্যুরালে মাহফিলের পোস্টার লাগানো ষড়যন্ত্র: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২২, ১৯:৫২আপডেট : ২০ মার্চ ২০২২, ২০:০৯

সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরালে চরমোনাই পীরের মাহফিলের পোস্টার লাগানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়ে কে বা কারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রবিবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, যাদের মাঝে দীনের দরদ আছে, নীতি নৈতিকতা সম্পন্ন, ইসলামের ভালোবাসা হৃদয়ে লালন করে, তাদের মাধ্যমেই এ জাতীয় কোনও কাজ সম্ভব নয়। ইসলামবিদ্বেষী চিহ্নিত গোষ্ঠী ষড়যন্ত্রের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মানুষকে হয়রানি করতেই এই দুর্ঘটনার জন্ম দিয়েছে। আমাদের বিশ্বাস, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত অপরাধী বেরিয়ে আসবে।

ইউনুছ আহমাদ বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ নিরীহ ও নিরপরাধ মানুষকে হয়রানি কোনওভাবেই মেনে নেয়া যায় না।

তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান