ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের কার্যক্রম স্থগিত

ঢাবি প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১৪:২২আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪:২২

সংগঠনের একজন সদস্যের ধর্ষণের সঙ্গে যুক্ত থাকার ঘটনার প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ব্যর্থতা ও অপরিণামদর্শিতার কারণে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক রেজোয়ান হক মুক্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় অভিযুক্ত ধর্ষককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পাদকমণ্ডলী বেশ কিছু বিষয়ে আলোচনা করে। বলা হয় অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকায় যথেষ্ট নয়। এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থাকার কোনও অধিকার নেই। ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ এতদিনেও অভিযুক্ত আকিফ আহমেদের ছাত্রত্ব বাতিলের দাবি করেনি। এর মধ্য দিয়ে অভিযুক্তের প্রতি সুস্পষ্ট নমনীয়তা প্রদর্শন করা হয়েছে।

সভার সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বর্তমান কমিটি স্থগিত থাকবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক ইমেইল ও ফেসবুক পেজ কেন্দ্রীয় সংসদ বরাবর বুঝিয়ে দিতে হবে। ছাত্র ইউনিয়নের নিপীড়ন বিরোধী সেল এ ঘটনায় তদন্ত করবে। আগামী ৭ দিনের মধ্যে তারা কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী বরাবর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দাবি জানাচ্ছে। অভিযোগকারী যদি কোনও প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করতে চান, সে ক্ষেত্রে সাংগঠনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।

 

 

/আইএ/
সম্পর্কিত
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি
হামে শিশুমৃত্যুড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের 
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ, বাতিলের দাবি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম