সরকার সতর্ক না হলে রাষ্ট্র বিপর্যয়ে পড়বে: আ স ম‌ রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১৭:২০আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২১:৩৭

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, পরিবারতন্ত্র, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে শ্রীলঙ্কা আজ দেউলিয়া হওয়ার পর্যায়ে। স্বজন তুষ্টির নিরিখে ব্যয়বহুল প্রকল্প গ্রহণ ও বেহিসাবি ঋণ গ্রহণে সরকারকে সতর্ক হতে হবে। অপচয়, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করতে হবে, নতুবা রাষ্ট্র বিপর্যয়ে পড়বে।

বুধবার (৬ এপ্রিল) বিকালে হাজিরহাট উপকূল সরকারি কলেজ মিলনায়তনে জেএসডি কমলনগর উপজেলা শাখা আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ স ম রব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের ইচ্ছাধীন, সরকারের ইচ্ছাধীন নয়। ক্ষমতা কারও জন্য সংরক্ষিত নয়—এই মৌলিক সত্যকে মেনে নিতে হবে। গণতন্ত্রবিহীন, ভোটারবিহীন এবং আইনের শাসনবিহীন একটা রাষ্ট্র ক্রমাগত দীর্ঘস্থায়ী সংকটে নিপতিত হচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,  সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে জাতীয় এবং ভূ-আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।’

রব উল্লেখ করেন, রাষ্ট্রকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিপদের মুখে ঠেলে দিয়ে ক্ষমতা ধরে রাখার আত্মঘাতী মতলব থেকে সরকারকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভোটাধিকার নিশ্চিত করা এখন প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। এবার রাষ্ট্র মেরামত এবং ভোটাধিকার নিশ্চিত করার রাজনৈতিক দায়িত্ব পালন করবে জাতীয় সরকার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পাদন হবে জাতীয় সরকারের অধীনে।’

কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন—অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, আবু নুর সেলিম, খোরশেদ আলম মেম্বার, এবিএম বাবুল মুন্সি, হারুন-অর-রশিদ ডিলার, আলমগীর হোসেন বাহার, মো. নুরুদ্দিন, হারুনুর রশিদ (মার্টিন), যুবনেতা মাহমুদুর রহমান বেলাল, এমএ এহসান রিয়াজ, আবুল বাসেদ খোকন, ছাত্রনেতা মো. তারেক রহমান তহা প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জেএসডি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম