জাতীয় সরকারই পারে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২২, ১৭:১৭আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৯:০৫

ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘ভোটাধিকার হরণ করে রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করা সরকারের ভয়ংকর পদক্ষেপ। কর্তৃত্ববাদকে সরকার গণতন্ত্রের উপরে স্থান দিয়েছে। দিনের ভোট রাতে নেওয়ার অন্যায়কে সরকারের যৌক্তিকতা দেওয়ার অদ্ভুত প্রচেষ্টা রাজনীতিকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি জাতির জন্য বিপদ ডেকে আনবে।’

শুক্রবার (৮ এপ্রিল) লক্ষ্মীপুর শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রব এ কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার এবং টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু বাকসর্বস্ব চাতুরি হিসেবে ব্যবহার করে, বাস্তবে প্রয়োগ করে না। মুক্তিযুদ্ধের মৌলিকত্ব অনুধাবনে সরকারের চরম ঘাটতি রয়েছে।’

রব বলেন, ‘বিদ্যমান শাসন কাঠামোর পরিবর্তন ও সংস্কার ছাড়া ভোটাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শাসন প্রক্রিয়া এবং সমাজদেহে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, দুর্বৃত্তায়ন কেন্দ্রিক যে রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছে, তা পরিবর্তন করার জন্য জাগরণ প্রয়োজন। জাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করতে না পারলে সুষ্ঠু নির্বাচনেও রাষ্ট্রক্ষমতা অগণতান্ত্রিক শক্তির হাতে চলে যেতে পারে। এসব ঘটনার পুনরাবৃত্তি থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই 'জাতীয় সরকার' গঠন করতে হবে। আন্দোলনকারী শক্তিগুলোই ঐকমত্যের ভিত্তিতে গঠন করবে ‘জাতীয় সরকার’ বলে মন্তব্য করেনে জেএসডি সভাপতি।

প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

অধ্যক্ষ মনসুরুল হকের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা জেএসডি'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মোতালেবের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেলা জেএসডি'র কার্যকরী সভাপতি অধ্যক্ষ হারুন-অর-রশিদ বাবুল, আবুল হাসেম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, এম এ খায়ের, সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, হাজী আকবর হোসেন, জহিরুল ইসলাম, লোকমান হোসেন বাবলু প্রমুখ।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে