‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৩:২৯আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৩:২৯

দুদকের দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের লিভ টু আপিলের আবেদন খারিজ করে দিয়ে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। এই সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন।

বুধবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন বলেছেন, ‘জোবায়দা রহমানের বিরুদ্ধে এই মামলা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক হাতিয়ার হিসেবেই দুদক এই মামলাটিকে চালু করেছে। এর পেছনে ক্ষমতাসীনদের চক্রান্ত রয়েছে।’

আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন বলেন, ‘২০০৭ সালে এফডিআর করা ওই অর্থ যখন জমা হয়। তখন এই সম্পদের বিবরণ দিতে হবে, এমন কোনও বিষয় তখন রাষ্ট্রীয়ভাবেই গুরুত্বপূর্ণ হয়নি। এমনকি তখনকার সময়ে অনেক পেশাজীবীও বৈধ উপার্জনের মধ্য দিয়ে এফডিআর বা সঞ্চয়পত্র করলেও তা প্রদর্শনের বাধ্যবাধকতার বিষয়টি তাদের অজানা ছিল। যদিও জানার পর উক্ত আয়কে অনেকেই জরিমানা দিয়ে বৈধ করেছেন। এ বিষয়ে জনগণকে যথাযথভাবে অবহিত না করার কারণে এর দায় আয়কর বিভাগের ওপরই বর্তায়।’

বিবৃতিতে অভিযোগ করা হয়, ভবিষ্যতে জোবায়দা রহমান রাজনীতিতে সক্রিয় হবেন, এমন আশঙ্কা-ভীতি থেকেই সরকার নতুন করে মামলাটি সামনে এনেছে।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী