সুইডেন ও ইসরাইলের জবাব দেওয়া হবে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ১৭:০০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৭:০০

সুইডেনে কোরআন অবমাননা এবং মসজিদে আল-আকসায় নিরীহ নিরাপরাধ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ করেছে  ইসলামী আন্দোলন। শুক্রবার (২২ এপ্রিল) জুমার নামাজের পর দলটির ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে দলীয় আমির ও চরমোনাই পীর  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সুইডেন ও ইসরাইলকে  জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

চরমোনাই পীর বলেন, ‘বিশ্বের শত কোটি মানুষের ধর্ম ইসলামের সম্মানজনক প্রতিকগুলোর ওপরে আঘাত করা ও অবমাননা করা পশ্চিমাদের মানসিক রোগে পরিণত হয়েছে। ইসলাম বিদ্বেষী এক শ্রেণির লেখক, রাজনীতিবিদদের অব্যাহত মিথ্যা প্রচারণার ফলে পশ্চিমা দুনিয়ায় ইসলাম ফোবিয়ার মহামারি তৈরি হয়েছে।  কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করার প্রবণতা দিন দিন বাড়ছে। যা বিশ্বব্যাপী অশান্তি বাড়াচ্ছে ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে।’

তিনি আরও  বলেন, পশ্চিমা এই ধর্মীয় উসকানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় বাংলার মানুষ। প্রতিবছর দফায় দফায় নিরিহ ফিলিস্তিনিদের ওপরে হামলা করা হয়। রমজান আসলেই ইহুদি দানব হিংস্র হয়ে ওঠে। বছরের পর বছর এসব দেখে উম্মাহ  বিরক্ত ও বিক্ষুদ্ধ।’

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে জোড়ালো অবস্থান নিন। বর্তমান জাতিসংঘ মুসলমানদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। এজন্য মুসলমানদের পৃথক মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বব্যাপী কুরআনী শাসন প্রতিষ্ঠা ও বাইতুল আকসা থেকে ইসরাইলিদের উচ্ছেদ করেই এর বদলা নেওয়া হবে।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী