‘নিজস্ব কিছু মতামত থাকলেও এলডিপি ২০ দলীয় জোটেই আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ১৪:০৭আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৪:০৭

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নিজস্ব কিছু মতামত থাকলেও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ২০ দলীয় জোটেই আছে।’ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি দাবি করেন, ২০১২ সালে ১৮ দলীয় জোট গঠনের পর থেকে এলডিপি বর্তমান সরকারের অনেক লোভনীয় প্রস্তাবকে উপেক্ষা করে ২০ দলীয় জোটের শরিক হিসেবে রয়েছে, আগামীতে সরকার পতনের আন্দোলনেও থাকবে।

২০১৪ সালের নির্বাচনে ‘মন্ত্রীসহ বিভিন্ন অফার’ থাকলেও এলডিপি বেগম খালেদা জিয়ার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা করেনি’ বলে উল্লেখ করেন ড. রেদোয়ান আহমেদ। তিনি বলেন, ‘এলডিপি সেদিন জোট ত্যাগ করলে ২০ দলীয় জোট ক্ষতিগ্রস্ত হতো। সরকারবিরোধী আন্দোলন ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে এলডিপি সবসময় বিএনপির পাশে ছিল। ২০১৮ সালের নির্বাচনে সরকারের পক্ষ থেকে অনেক লোভনীয় প্রস্তাব থাকলেও আমরা তা গ্রহণ করিনি। দুঃসময়ে আমরা বিএনপির পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো।’

এই সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে ড. রেদোয়ান বলেন, ‘এর বিরুদ্ধে গণ আন্দোলনের কোনও বিকল্প নেই। বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই কেউ চায় নির্দলীয় সরকার, কেউ চায় নির্বাচনকালীন সরকার, কেউ চায় তত্ত্বাবধায়ক সরকার; এলডিপি চায় জাতীয় সরকার। সবাই তার মতামত প্রকাশ করতে পারে। কিন্তু সরকারবিরোধী আন্দোলনকারীরাই সিদ্ধান্ত নিবে এই সরকার কার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবে।’

খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এলডিপি বিএনপির সঙ্গে একমত বলে জানান দলটির এই নেতা। তিনি বলেন, ‘ইদানীং লক্ষ্য করছি বিএনপির কিছু নেতা একদিকে জাতীয় ঐক্যর ডাক দিচ্ছেন। অন্যদিকে ঐক্য বিনষ্টের জন্য বিভিন্ন সভা সমাবেশে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করছেন। একটি দল তাদের নিজস্ব বক্তব্য প্রকাশ করলে তারা সরকারের দোসর হয়ে যাবে জাতীয় ঐক্যের স্বার্থে এ ধরনের বক্তব্য পরিহার করতে হবে।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী