নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ০০:৫৩আপডেট : ১১ মে ২০২২, ০০:৫৬

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনও নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন। মঙ্গলবার এক বিবৃতিতে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, কোনও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না’।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনও তামাশার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনে এটা বারবার প্রমাণিত হয়েছে।

ইভিএম প্রসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইভিএম আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত। আর ইভিএমে সারাদেশে ভোট অনুষ্ঠিত হবে এমন কথা প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন না। নির্বাচন কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দেশের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন তা ঠিক করবে এটাই জনগণের প্রত্যাশা।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন,আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যেও প্রমাণিত হয় তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।

/সিএ/এলকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম