‘মেগা প্রজেক্ট না করে আগে জনগণকে বাঁচান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২২, ১৫:৫৩আপডেট : ১৩ মে ২০২২, ১৬:২৬

সরকারকে উদ্দেশ করে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তা না হলে আপনাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। মেগা প্রজেক্ট না করে আগে জনগণকে বাঁচান।

শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদে উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, দ্রব্যমূল্যের দাম কমানো কঠিন কিছু নয়, আগে দুর্নীতি কমান তাহলেই হবে। মেগা প্রজেক্ট না করে আগে জনগণকে বাঁচান।’

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘এই সরকার গত ১৩ বছরে দেশকে মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছে, দেশ এখন আইসিইউতে রয়েছে। সংসদের শতকরা ৬২ জন এমপি ব্যবসায়ী। তারা ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আমরা দেখেছি, মানুষ যেখানে খেতে পারে না, সেখানে সরকার উন্নয়ন প্রচার করার জন্য জেলায় জেলায় এলইডি বোর্ড স্থাপন করছে।’

সরকার যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমায়, তাহলে পরবর্তী কর্মসূচি হিসেবে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণাও দেন নুরুল হক নুর।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের