আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২২, ২২:২০আপডেট : ১৩ মে ২০২২, ২৩:০৪

ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে ‘গণকমিশন’ কর্তৃক ১১৬ জন আলেম ও ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকার শ্বেতপত্র দুদকে প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (১৩ মে) দলটির আমির ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে বলেছেন, গণকমিশন ইসলাম ও আলেমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছে।

বিবৃতিতে তারা বলেন, দেশের জনগণ তাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন ও সজাগ। সুতরাং ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা জাতি রুখে দিবে। আলেমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে কোরআন হাদিসের বক্তব্য শোনান। আল্লাহর হুকুম ও নবীর তরিকায় জীবন পরিচালিত করার জন্য উদ্বুদ্ধ করেন। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন-খারাবি ও যুব সমাজকে ধ্বংসের সব ধরনের মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন ও মানুষকে সচেতন করেন। আলেমদের কথা মানুষ অন্তর দিয়ে শোনেন এবং আমল করার চেষ্টা করেন। কিন্তু একটি গোষ্ঠী আলেমদের কাজগুলো ভালোভাবে দেখে না। তারা সন্ত্রাস ও দুর্নীতিবাজদের আড়াল করতে আলেমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে তারা। এটা কোনোভাবে দেশের জনগণ মেনে নেবে না, প্রয়োজনে তাদের প্রতিরোধ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, তারা ইসলাম ও আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস কোথায় থেকে পেলো তা সরকারকে খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে এখনই কঠোর হতে হবে, না হয় তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করবে।

 

/সিএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী