‘বিএনপির নেতৃত্বে দেশরক্ষার আন্দোলনে থাকবে এলডিপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২২, ১৮:৫০আপডেট : ১৪ মে ২০২২, ১৮:৫০

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘এলডিপি বিএনপির নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে অংশ নেবে।’ শনিবার (১৪ মে) দুপুরে রাজধানীর উত্তরায় এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে সদ্য যোগদানকারী নেতাকর্মীরা সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য গত বৃহস্পতিবার অলি আহমদের নেতৃত্ব ত্যাগ করে এলডিপি (আব্বাসী-সেলিম) অংশে যোগ দেন শতাধিক নেতাকর্মী।

শাহাদাত হোসেন সেলিম যোগদানকৃত নেতাদের উদ্দেশে বলেন, জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্বপূর্ণ একটি সময়ে এসে আপনাদের যোগদান দলকে শক্তিশালী করবে। আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে সেলিম বলেন, দেশের অবস্থা খুব ভালো নয়। বাংলাদেশের পরিণতি অনিবার্যভাবে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে কিনা, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই অবস্থায় জাতীয়তাবাদী শক্তির কর্ণধার বিএনপির সঙ্গে জনমত গঠনে কাজ করবে এলডিপি।’

এসময় উপস্থিত ছিলেন, ড.আবু জাফর সিদ্দিকী, তমিজ উদ্দিন টিটু, সৈয়দ মো. ইব্রাহিম রওনক, ফরিদ আমিন, শফিউল বারী রাজু,আফজাল হোসেন, এ.এস.এম মহিউদ্দিন, রাশেদুল হোক,সাইফুল ইসলাম বাবু, মোহাম্মদ ফয়সাল, হাফেজ মাওলানা বদরুদ্দোজা, মাওলানা আব্দুল হাই নোমান প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে