রেদোয়ান আহমেদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার: এলডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২২, ১৬:১৪আপডেট : ২০ মে ২০২২, ১৬:১৪

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছেন এলডিপি’র নেতারা।

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এ কথা বলেন। গণতান্ত্রিক শ্রমিক দল ও গণতান্ত্রিক কৃষক দল যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বর্তমান সরকার এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে কারাগারে আটকে রেখেছে।

তারা আরও বলেন, 'এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই যারা এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেন তাদের বিরুদ্ধে এ ধরনের দমনমূলক ব্যবস্থা নিচ্ছে। এই সরকার গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হরণ করেছে। মানুষের মৌলিক অধিকারগুলো রুদ্ধ করেছে। দেশে আজ গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই।'

গণতান্ত্রিক শ্রমিক দলের আহবায়ক এফএএম আল মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালসহ অন্যান্যরা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি