সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সুপ্রিম পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ২১:৩৮আপডেট : ২৫ মে ২০২২, ২১:৩৮

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

বুধবার (২৫ মে) সিলেট এবং সুনামগঞ্জের বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণকালে দলটির নেতারা এ কথা জানান।

এদিন বিকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, বাংলাদেশ সুপ্রিম পার্টি নতুন রাজনৈতিক দল। গণমানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন, দুর্নীতি-সন্ত্রাস প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে দলটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে বিভিন্ন জেলা-উপজেলায় সম্মেলনের জোর প্রস্তুতি চলছে।

পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের দশটি টিম সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন দুর্গত এলাকায় পানিবন্দি দশ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আটা, আলু, সয়াবিন তেল, চিড়া, বিস্কুট ও বিশুদ্ধ পানি বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন খলিফা মেন্দু মিয়া, খলিফা আবু তাহের, আব্দুল মতিন মলই, শাহ মো. আসলাম হোসাইন, এইচ.এম. মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, মো. ইব্রাহিম মিয়া, আবুল কালাম, হাবিবুর রহমান পায়েল প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী