‘গণতন্ত্র মঞ্চ’ সরকারকে কঠিন চ্যালেঞ্জে ফেলবে: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৯:৫১আপডেট : ০১ জুন ২০২২, ২২:১২

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘গণতন্ত্র মঞ্চ’ বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে নিক্ষেপ করবে। গণতন্ত্রহীনতা, অপশাসন, দুর্নীতি এবং বৈধতার সংকটে সরকার আজ বিপর্যস্ত হয়ে খাদের কিনারে টলটলায়মান। রাতের আঁধারের ভোটকে কেন্দ্র করে সরকার নিজেই নিজের রাজনৈতিক ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে। ফলে রাজনৈতিকভাবে সরকার রাষ্ট্রপরিচালনায় এবং কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়েছে। এই অক্ষমতাকে ঢাকতেই সরকার রাজনীতিকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে।

বুধবার (১ জুন) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির স্থায়ী কমিটির জরুরি সভায় সভাপতির ভাষণে আ স ম আবদুর রব এসব কথা বলেন।  আ স ম রবের উত্তরার বাসভবনে স্থায়ী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি উল্লেখ করেন, ‘গণতন্ত্র মঞ্চ’ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে অভিযাত্রা শুরু করেছে এবং গণজাগরণ ও গণঅভ্যুত্থানের সম্ভাবনাকেই অনিবার্য করে তুলবে।

জেএসডি স্থায়ী কমিটির সভায় ক্রমবর্ধমান সামাজিক এবং রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে একইসঙ্গে ‘সরকার’ এবং ‘শাসন ব্যবস্থা’ পরিবর্তনের লক্ষ্যে 'গণতন্ত্র মঞ্চ'-এর আত্মপ্রকাশের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, ফ্যাসিবাদ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলনই হচ্ছে একমাত্র বিকল্প।

সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ সা কা ম আনিছুর রহমান খান, তানিয়া রব ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জেএসডি
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের