সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে আহতদের বিনামূল্যে ওষুধ ও খাবার দিয়ে পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম পার্টি। দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর পক্ষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত ডাক্তারদের হাতে এসব তুলে দেন কেন্দ্রীয় নেতারা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
সুপ্রিম পার্টি জানিয়েছে, হাসপাতালে উপস্থিত আহত-নিহতদের আত্মীয়-স্বজনদের শুকনা খাবার ও পানি সরবরাহ করা হয়েছে। দলের কর্মীরা রক্ত দিয়ে সহায়তা করছেন।
দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।








