মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ান: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ১৬:২০আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:২২

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জকে ‘দুর্গত অঞ্চল’ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

রবিবার (১৯ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, প্রতিদিন বন্যা পরিস্থিতি চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। গ্রাম কী শহর, সবই পানিতে তলিয়ে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রে পানি প্রবেশ করছে। নানা জায়গায় সড়ক ও রেল পথের যোগাযোগসহ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি হারিয়ে মানুষ দিশেহারা। অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন রছে। খাদ্য সংকট চরমে।’

জেএসডির নেতারা বলেন, এ অবস্থায় সরকার, রাজনৈতিক দল, এনজিও এবং সামাজিক সাংস্কৃতিক ও বেসরকারি সংগঠনসহ  সামর্থ্য অনুযায়ী সর্বশক্তি নিয়োগ করে বিপন্ন এবং দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে। মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো ব্যতিরেকে অন্য কোনও কিছু প্রাধান্য পেতে পারে না।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জেএসডি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী