বন্যার্তদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় উদ্যোগের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ১৬:৪৪আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:৪৭

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে রাষ্ট্রীয় সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।

শনিবার (১৯ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এ দাবি জানান।

তারা বলেন, নৌবাহিনী, সেনাবাহিনীসহ সব বাহিনীকে যুক্ত করে দেশের মানুষের এ সংকটময় সময়ে জরুরি উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

দেশবাসীকেও এই বানভাসী মানুষের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর জন্য আহ্বান জানান দুই নেতা।

অভিযোগ করে সংহতির নেতারা বলেন, দুর্নীতি, সরকারের অপরিকল্পিত উন্নয়ননীতি ও প্রকৃতিবিরোধী প্রকল্পের কারণে একদিকে পরিবেশ ধ্বংস হচ্ছে, অপরদিকে একই বাঁধ প্রতিবছর ভাঙছে। অভিন্ন নদীসহ দেশের নদীগুলোতে বাঁধ দেওয়া, পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে নদীগুলোর নাব্য ধ্বংস হয়েছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের