বন্যার্তদের মাঝে জাকের পার্টির ত্রাণ বিতরণ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ০৮:৩৫আপডেট : ২২ জুন ২০২২, ১১:৪০

সিলেটে বন্যাকবলিত জৈন্তাপুরের বীরাখাই গ্রামে ত্রাণ বিতরণ করেছে জাকের পার্টি। পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সিলেটের গহীন পানিতে আশ্রয়হীন অসহায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারকে পাঠান।

জাকের পার্টি পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব সিলেট জেলা ও মহানগর নেতাদের সঙ্গে নিয়ে দিনব্যাপী কখনও হাঁটু, কখনও কোমর, কখনওবা  বুক সমান পানি অতিক্রম করে আটকে পড়া বানভাসি নারী, পুরুষ, শিশু কিশোরদের হাতে রান্না করা খাবার, বোতলজাত পানি ও খাবার স্যালাইন তুলে দেন। একইসঙ্গে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যার্তদের হাতে খাবার সহায়তা তুলে দেন।

ত্রাণ সহায়তা বিতরণকালে জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বানভাসি মানুষকে দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস ধরে রেখে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জমা তুলতেই হিমশিম চালকদের
জমা তুলতেই হিমশিম চালকদের
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা