সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

সিলেট প্রতিনিধি
০৭ জুলাই ২০২৫, ১৯:৪০আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২০:৫২

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ। মঙ্গলবার (৮ জুলাই) থেকে ৬ দফা দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।

সোমবার সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।  তিনি জানান, পাথর কোয়ারি খুলে দেওয়া, সিলেটের জেলা প্রশাসকের অপসারণের দাবিসহ এবার ৬ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। তবে পরীক্ষার্থী বহনকারী গাড়ি ও জরুরি সেবায় নিয়োজিত পরিবহন এই ধর্মঘটের আওতামুক্ত থাকবে। সিলেট বিভাগীয় সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রেবাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি, ইমা-লেগুনা ও পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।

একই সঙ্গে জেলা প্রশাসকের অপসারণসহ ৫ দফা দাবিতে গত শনিবার থেকে পণ্য পরিবহন মালিক শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। ৪৮ ঘণ্টা পর তারা জেলা প্রশাসকের অপসারণ থেকে সরে নতুন আরেকটি দাবি সংযুক্ত করে আর ২৪ ঘণ্টা বাড়িয়ে মোট ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করে। আশুরা ও বিএনপির কর্মসূচির কারণে অনেকটা ঢিলেঢালাভাবে কর্মসূচি পালিত হয়। এরমধ্যে দাবি না মানলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দেয় সংগঠনগুলো।

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান