রাজনীতিতে আ. লীগ পরাজিত: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৫:৫৩ আপডেট : ২২ জুন ২০২২, ১৫:৫৩

নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেছেন, ‘ক্ষমতা থেকে সরাতে না পারলেও রাজনীতির প্রশ্নে আওয়ামী লীগ ইতোমধ্যে পরাজিত, আমরা বিজয়ী।’

বুধবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত ‘নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস সভার আয়োজন করে।

মান্না বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল। এ দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। বঙ্গবন্ধুর মতো নেতা সেখানে ছিল, যিনি সমগ্র বাঙালি জাতিকে ৬ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে গিয়েছিলেন। সেই দলকে এখন মানুষ পছন্দ করে না। যদি দেশে ভোট হয় আওয়ামী লীগের খবর থাকবে না।’

দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে শুধু নির্বাচন নয়, কোনও ভালো কাজই আশা করা যায় না। এই সরকারকে কেউ দেখতে পারে না।’

সব রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘লড়াইটা এখনও শেষ হয়নি। বিজয়ের যে সম্ভাবনা সেটা শেষ হয়নি বরং বহুক্ষেত্রে তা উজ্জ্বল হয়েছে।’

সভায় আরও বক্তব্য রাখেন ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটসের অন্যান্য সদস্যরা।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
বিশ্ব স্বাস্থ্য সামিটে যাননি ড. ইউনূস, আলোচক হিসেবে থাকছেন জুবাইদা রহমান
বিশ্ব স্বাস্থ্য সামিটে যাননি ড. ইউনূস, আলোচক হিসেবে থাকছেন জুবাইদা রহমান
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী