সর্বত্র ত্রাণ পৌঁছাতে না পারায় সিপিবির উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৬:৪৮আপডেট : ২২ জুন ২০২২, ১৬:৪৮

সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাসহ দেশের অন্তত ১৫টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় এবং এখনও পর্যন্ত সর্বত্র জান-মাল রক্ষা, ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ অবস্থান ব্যক্ত করেন।

তারা বলেন, ঢাক-ঢোল পিটিয়ে ত্রাণ তৎপরতার কথা বলা হলেও ত্রাণ পেতে হাহাকারের ছবি সংবাদ মাধ্যমে ফুটে উঠেছে। দুর্গত এলাকার পর্যাপ্ত খবর পাওয়া যাচ্ছে না। জনগণের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

সিপিবির দাবি, জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান, আশ্রয়কেন্দ্র স্থাপন, লঙ্গরখানা চালু ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা কার্যক্রম জোরদার করতে হবে। পর্যাপ্ত ত্রাণ-সামগ্রী নিয়ে দুর্গম এলাকা পর্যন্ত সহায়তা-কার্যক্রম পরিচালনা করতে হবে, বন্দি মানুষকে উদ্ধার করতে হবে। ত্রাণ বণ্টনে কোনও রকমের দুর্নীতি ও উদাসীনতা জনগণ মেনে নেবে না।

বিবৃতিতে সিপিবির নেতারা জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র উদ্যোগে সিলেট-সুনামগঞ্জসহ বন্যাদুর্গত এলাকায় সহায়তা কার্যক্রম চলছে। সুনামগঞ্জে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জ থাকবেন। তিনি ওই দিন সকাল থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নেবেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

/এসটিএসএপিএইচ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের