নির্বাচন কমিশনের সংলাপে যাবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ১৭:৫৯আপডেট : ২৭ জুন ২০২২, ১৭:৫৯

মঙ্গলবার  (২৮ জুন) ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের কারিগরি ও ভোটদান বিষয়ে নির্বাচন কমিশনের ডাকা  মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশগহণ করবে না।

সোমবার (২৭ জুন) বিকালে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এ কথা জানান। তিনি বলেন, ‘আগামী  জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি চালু করার কোনও অবকাশ নেই।’

সাইফুল হক জানান, সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠানো চিঠিতে সভায় অংশ নিতে পার্টির অপারগতা জানিয়ে ইভিএম সম্পর্কে ৭ দফা মতামত জানিয়েছেন পার্টির সাধারণ সম্পাদক।

সাত দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— বাংলাদেশের ভোটাররা ইভিএমে ভোট দেওয়ার জন্য এখনও প্রস্তুত নয়। যেহেতু নির্বাচন কমিশন ইভিএম নিয়ন্ত্রণ করবে, সেখানে সফটওয়্যার নিয়ন্ত্রণের মাধ্যমে ভোটের ফল নিয়ন্ত্রণের সুযোগ থাকে, সে কারণে তা বাতিল করা। ইভিএমে পুনরায় ব্যালট গণনার সুযোগ থাকলেও ইভিএম পদ্ধতিতে নেই। ভোটকেন্দ্রে পেশীশক্তির উপস্থিতি ইভিএম ব্যবস্থার সংকটসহ ইত্যাদি কারণে ইভিএম বাতিল করতে প্রস্তাব করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী