‘সরকারি কর্মকর্তারাও দুর্নীতির সাগরে নিমজ্জিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৪, ২২:১৮আপডেট : ১৫ মার্চ ২০২৪, ২২:১৮

‘উন্নয়নের নামে চলছে লুটপাট। আমলা আর পুলিশ দিয়ে সরকার জনগণের ভোটাধিকার লুট করার কারণে সরকারি কর্মকর্তারাও দুর্নীতির সাগরে নিমজ্জিত। এই সরকার এখন গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আর জিনিস পত্রের দাম বৃদ্ধির জন্য বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপাচ্ছে।’

আজ শুক্রবার (১৫ মার্চ) চতুর্থ দিনের মতো চলেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি আয়োজিত গণইফতার। এ সময় এসব কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল হক। বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক।

সাইফুল হক বলেন, সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের একটি জাহাজ দখল করে নিয়ে নাবিকদের জিম্মি করেছে। তেমনি এই আওয়ামী লীগ সোমালিয়ান জলদস্যুদের মতো বাংলাদেশকে দখল করে নিয়েছে, এরা হচ্ছে দখলদার সরকার।

মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি দেশের নাগরিকদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। কিন্তু বাংলাদেশের মানুষ আজ সব অধিকারহারা। শেষ পর্যন্ত এ দেশের মানুষ ভোটের অধিকার থেকেও বঞ্চিত। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই নতুন রাজনৈতিক দল গঠন করেছি। আপনারা সবাই সচেতন হোন, নিজেদের অধিকার সম্পর্কে জানুন। আমরা আপনাদের আপনাদের অধিকার সম্পর্কে জানাচ্ছি। আপনারা সচেতন হলে, নিজেদের অধিকার সম্পর্কে বুঝতে পারলে কেউ ঠকাতে পারবে না। অধিকার হরণ করতে পারবে না।

গণইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, মাসুদ জমাদ্দার রানা, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খানসহ নেতারা।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী