‘পদ্মা সেতু আমাদের গর্বের প্রতীক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ১৫:২৭আপডেট : ৩০ জুন ২০২২, ১৫:২৭

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আমরা বারবার বলেছি, অবশ্যই পদ্মা সেতু আমাদের গর্বের প্রতীক। আমরা অবশ্যই পদ্মা সেতুর পক্ষে। কিন্তু এটা নিয়ে সরকার এত অতিকথন করেছে, যা নিয়ে দেশের মানুষ বিরক্ত হয়েছে।’

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ  এই সমাবেশের আয়োজন করে।

নুরুল হক নুর বলেন, ‘মানুষের ত্রাণের জন্য হাহাকার, খাবারের জন্য হাহাকার। সেদিকে সরকার কর্ণপাত না করে গণমাধ্যমসহ সবকিছুকে ব্যস্ত রেখেছে পদ্মা সেতুকে নিয়ে।’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, গাইবান্ধা, সিরাজগঞ্জ- আমাদের সামনে নজির রয়েছে। যখন বন্যার্ত মানুষের খাদ্য প্রয়োজন, তখন ওই এলাকায় কেউ যায় না।’

তিনি আরও বলেন, ‘সিলেটে কয়জন মন্ত্রী বন্যার্ত এলাকায় গিয়েছেন? বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে উদ্যোগে এ পর্যন্ত ৫০ থেকে ৬০ কোটি টাকার ত্রাণ ওই এলাকায় দেওয়া হয়েছে। সরকারের বরাদ্দ কত আপনারা সবাই ভালো জানেন।’

শেখ হাসিনার অধীনে কোনও মেরুদণ্ডওয়ালা রাজনৈতিক দল অংশ নেবে না জানিয়ে গণঅধিকার পরিষদের নেতা বলেন,  ‘আমরা সরকারকে বলবো— আপনারা সময় থাকতে লাইনে আসেন। গায়ের জোরে নির্বাচন করার দুঃস্বপ্ন আর দেখাবেন না। এখনও সময় আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ঐক্যমতে পৌঁছান।’

সমাবেশে  আরও উপস্থিত ছিলেন— গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানসহ অন্য নেতারা।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান